শেরপুরের নালিতাবাড়ী উপজেলার হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে শিক্ষার্থীদের দুইটি পক্ষের সংঘর্ষে এক ছাত্র গুরুতর আহত হয়েছেন। এছাড়াও দুই মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ৪ ছাত্রসহ ১৮ জনকে আটক করেছে নালিতাবাড়ি থানার পুলিশ।
ওই কলেজের প্রথম বর্ষের সমাপনী পরীক্ষার হলে সিটে বসা নিয়ে একাদশ শ্রেণির দুই পরীক্ষার্থীর মাঝে বাক-বিতণ্ডা ও হাতাহাতিকে কেন্দ্র করে ১৫ জুলাই মঙ্গলবার দুপুরে ওই ঘটনা ঘটে। এসময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এ ঘটনায় কলেজের প্রথম বর্ষের ছাত্র শকিল আহমেদকে ক্ষুর দিয়ে আঘাত করলে আহত হয়।
কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, আজ ১৫ জুলাই দুপুর একটার সময় হাজি নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের সমাপনী পরীক্ষা কেন্দ্রে হলে বসা নিয়ে নন্নী এলাকার আকাশ ও নালিতাবাড়ী উপজেলা সদরের ফরহাদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।
এ খবর নালিতাবাড়ী পৌছলে সেখান থেকে ফরহাদের ২০/২৫ জন বন্ধু কলেজে এসে শাকিল আহমেদের ওপর হামলা করে এবং ক্ষুর দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন ও ছাত্ররা নালিতাবাড়ী থেকে আসা ছাত্র ও বহিরাগতদের ওপর হামলা চালায়। একইসাথে তাদের দুটি মোটরসাইকেল আগুন দিয়ে পুরিয়ে দেয়।
এসময় তাদেরকে পিটিয়ে কলেজের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে। অবরুদ্ধ করে রাখা হয় কলেজের শিক্ষকদেরও। আহত শাকিল আহমেদকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা আব্দুল্লাহ জানান, স্থানীয় এক পরীক্ষার্থীকে পরীক্ষা চলাকালীন শহরের অপর পরীক্ষার্থী লাথি মারে। এর স্থানীয় অপর পরীক্ষার্থী এর প্রতিবাদ করলে তাকেও মরধর করা হয়। একপর্যায়ে শহর থেকে বহিরাগতদের ডেকে এনে রক্ষাক্ত জখম করা হয় স্থানীয় শিক্ষার্থী শাকিলকে।
ইংরেজী বিভাগের প্রভাষক রুপচান আহমেদ মুরাদ বলেন, আহত শিক্ষার্থীকে নিয়ে আমি শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি। বর্তমানে তার চিকিৎসা চলছে।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসানা আল আলম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কলেজ কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে স্থানীয়দের আটক করা শিক্ষার্থী ও বহিরাগতদের উদ্ধার করে থানা হেফাজতে রয়েছে। পুলিশ এ ব্যাপারে কাউকে ছাড় দিবে না। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চলমান আছে।
পড়ুন : শেরপুরের শ্রীবরদীতে সুদের টাকা না পেয়ে গাছে বেঁধে ব্যাবসায়ীকে নির্যাতন


