পর্তুগালের আলগার্ভে অবস্থিত কোয়ার্টেইরা, ভিলামৌরা ও লুলে শহরে বসবাসরত প্রবাসী সিলেটি কমিটির উদ্যোগে গত
মঙ্গলবার (০৩ মার্চ ২৬ )কোয়ার্টেইরা মসজিদে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজিত এ ইফতার মাহফিলে প্রবাসী সিলেটি সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিশ্বের বিভিন্ন দেশের রোজাদার মুসলিমদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
পরে উপস্থিত রোজাদারদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও আন্তরিকতার উষ্ণ পরিবেশ।
ইফতার মাহফিল শেষে পার্শ্ববর্তী একটি রেস্তোরায় সিলেটি কমিউনিটির নব-গঠিত কমিটির অভিষেক অনুষ্টান অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির সভাপতি বাবুল আহমেদ এর সভাপতিত্বে ও সি: যুগ্ন সাধারণ সম্পাদক মো: জিয়াউল ইসলাম জিয়ার পরিচালনায় অভিষেক অনুষ্টানে বক্তব্য রাখেন, উপদেষ্টা আলী হোসাইন, মাররুফ রাসুদ মাসুম, ছমিরুল হক, আহমেদ হোসাইন, রায়হান আমিন, সাধারণ সম্পাদক আব্দুস শহিদ, সি:সহ- সভাপতি আমিনুল ইসলাম শাওন, নূর মোহাম্মদ সুজন, সাংগঠনিক সম্পাদক রাকিব চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক সানওয়ার হোসেন কামরান, প্রচার সম্পাদক মাহবুবুজ্জামান, কোষাধ্যক্ষ সুজেল খান, সহ ধর্ম বিষয় সম্পাদক হাফেজ সালমান আহমেদ, ক্রিয়া সম্পাদক সহিদুর রহমান।
অনুষ্ঠানে বাংলাদের কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মো: আবু সৈয়দ মাসুদ, মো: আমিনুল ইসলাম ডায়মন্ড, মো: নুরুজ্জামান ফারুক, মেহরাব হোসেন সানি, শাহ লিমন আহমেদ, রুবেল হোসাইন, এমরাম আহমেন প্রমুখ।
নবনির্বাচিত সভাপতি বাবুল আহম্মেদ তার বক্তব্যে সংগঠনকে আরও গতিশীল, স্বচ্ছ ও কল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান, সামাজিক ও মানবিক কার্যক্রম জোরদার এবং নতুন প্রজন্মকে কমিউনিটি কার্যক্রমে সম্পৃক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন ।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত অতিথিবৃন্দ।
পড়ুন- ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ: জয়ের পথে কে এগিয়ে?
দেখুন- ইরানের মোজাইক ডিফেন্সে আলোড়ন; ন/র/ক দেখবে যুক্তরাষ্ট্র-ইসরাইল?


