১১/০২/২০২৬, ৬:৩২ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১১/০২/২০২৬, ৬:৩২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পর্দা’ নিয়ে জবি ছাত্রদলের সদস্য সচিবের কটুক্তি, প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ইসলামের ফরজ বিধান ‘পর্দা’ ও নারীদের নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিনের কটুক্তির প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

আজ রবিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এ প্রতিবাদ জানান তারা। শিক্ষার্থীরা বলেন, পর্দা শুধু একটি কাপড় নয়, এটি মুসলিম নারীর ধর্মীয় অধিকার ও আবেগের বিষয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এ নিয়ে তুচ্ছতাচ্ছিল্য ও কটুক্তি কোনোভাবে গ্রহণযোগ্য নয়।

ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী হুমাইরা বলেন, ‘আমরা ৯৪ শতাংশ মুসলিমের দেশে বাস করি। এখানে পর্দাকে নিয়ে কটুক্তি কোনো ভালো মানুষ করতে পারে না। ৫ আগস্টের পরেও কেন আমাদের এরূপ মন্তব্য শুনতে হবে?’

নাট্যকলা বিভাগের শিক্ষার্থী তিশা বলেন, ‘পর্দা আমাদের অধিকার। এ নিয়ে কটুক্তি করা স্বাভাবিক মানসিকতার পরিচয় নয়।’

দর্শন বিভাগের শিক্ষার্থী বুশরা বলেন, ‘তার মন্তব্যের মাধ্যমে সব মুসলিম নারীকে অসম্মান করা হয়েছে। এজন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।’

ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুমাইয়া বলেন, ‘এটি শুধু মুসলিম নারীকেই নয়, মূলত সব নারীকে অপমান করা হয়েছে। প্রশাসনের কাছে আমাদের দাবি যাতে ভবিষ্যতে পর্দা করে চলা নারীদের নিয়ে কেউ কটুক্তি করতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হয়।’

এর আগে, গতকাল শনিবার ( ৯ আগস্ট) জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাবি উপাচার্যের সঙ্গে ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের সাক্ষাতের ছবি ব্যঙ্গাত্মক ও কুরুচিপূর্ণ ভাবে শেয়ার দেন। একই পোস্টে মন্তব্যের উত্তরে তিনি যৌন ইঙ্গিতপূর্ণ ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান সমালোচনার ঝড় ওঠে।

পড়ুন: খুলনায় মৎস্য বীজ উৎপাদন খামারে খুবি শিক্ষার্থীদের ‘শহীদ মীর মুগ্ধ হল’ ঘোষণা

দেখুন: আখাউড়ায় বিয়ের ৮ দিনের মাথায় স্বামীর সাথে যা ঘটালো স্ত্রী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন