পর্যাপ্ত পরিমাণ অস্ত্র নিয়েই পুলিশ দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ফকিরাপুলে মাদক কারবারিদের ছোড়া গুলিতে আহত দুই পুলিশ সদস্যের খোঁজ নিতে গিয়ে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশ জীবন বাজি রেখে কাজ করছে। অপরাধীরা সুযোগ নিতে পারছে না। গতকালের ঘটনাটিতে সাড়ে ৯ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটকই তার প্রমাণ।’
চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, ‘ফকিরাপুলে আহত তিন পুলিশ সদস্য আশঙ্কামুক্ত।’
জানা যায়, গত বুধবার মধ্যরাতে ইয়াবার একটি চালান ঢুকেছে রাজধানীতে। এমনই খবরের ভিত্তিতে অভিযানে বের হয় ডিবির লালবাগ জোনের একটি ইউনিট। মাদক কারবারিদের প্রাইভেটকারটি রাজধানীর ফকিরাপুল এলাকায় গতিরোধ করা হয়।
পড়ুন: নির্বাচন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
এস


