বিজ্ঞাপন

পলাশের ঘোড়াশালে পৃথক স্থানে ঝুলছিল ২ যুবকের মরদেহ

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শেখ শরিফ ও মুসান্না গালিব মিম নামের এ দুই যুবকের মরদেহ পৃথক রুমে ঝুলছিল। আজ মঙ্গলবার (১৭ মার্চ) রাতে পলাশ থানা পুলিশ খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ১১টা পর্যন্ত মরদেহ থানা পুলিশের জিম্মায় মর্গে রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত শেখ শরিফ (২৭) ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়া গ্রামের বাশির উদ্দিন শেখের ছেলে এবং মুসান্না মিম গালিব (২৮) একই গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

এর মধ্যে মুসান্না মিম গালিবের লাশের গন্ধ ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, গালিবের মৃত্যু আজ হয়নি; তবে শেখ শরিফের আজ মৃত্যু হয়েছে বলে জানায় স্থানীয় লোকজন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তিনি প্রাথমিকভাবে এ মৃত্যুর কারণ জানাতে পারেননি।

তারা কি করতো এমন প্রশ্নের জবারে ওসি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, কিছু করতো না, এলাকায় বুংভাং করে চলতো তারা, শুনতেছি তারা নাকি বন্ধু ছিল। তাদের মৃত্যুর কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

এদিকে দুই জনের মরদেহ তাদের রুমে থাকা সিলিং ফ্যানে ঝুলছিল। কিন্তু মরদেহ দুটি দেখে জনমনে রহস্যের জন্ম দিয়েছে। তাদের মৃত্যুর পেছনের কারণ খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন নিহতদের স্বজনরা।

বিজ্ঞাপন

পড়ুন : দুর্ঘটনা ঠেকাতে ৯ ঝুঁকিপূর্ণ বাঁকে লাল পতাকা বসাল বিআরটিএ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন