নরসিংদীর পলাশ উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফর চাল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার নিম্নআয়ের মানুষের মাঝে এ সহায়তা দেওয়া হয়। এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীরা হাতে চাল তুলেদেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
তিনি তার বক্তব্যে বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুইয়া মিল্টন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসচ্ছল পরিবারকে সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রণয়ন করে এই সহায়তা প্রদান করা হয়।
খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, ঈদের আগে এমন সহায়তা তাদের জন্য অনেক উপকারে এসেছে এবং পরিবারে স্বস্তি ফিরিয়ে এনেছে বলে জানান তারা।
পড়ুন:মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, ন্যায্য ভাড়া ও যানজটহীন যাত্রায় খুশি
দেখুন:কলসি ভরা স্বর্ণ দেয়ার প্রলোভনে প্রতারণা, ৩ প্রতারক গ্রেপ্তার |
ইমি/


