বিজ্ঞাপন

পলিথিন দেখে চিৎকার করছিল কুকুর, খুলে মিলল নবজাতকের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেললাইনে পাশে পলিথিনে মুড়িয়ে পড়ে থাকা এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে মন্দভাগ রেলওয়ে স্টেশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার পরিচয় সনাক্ত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের পাশে একটি লাল পলিথিন দেখে কয়েকটি কুকুর চিৎকার করছিল। এই অবস্থায় পথচারীদের মাঝে কৌতুহল তৈরি হয়। এই অবস্থায় কয়েকজন এগিয়ে গিয়ে ব্যাগটি খুলে দেখে একটি নবজাতকের মরদেহ পড়ে আছে। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে রেলওয়ে পুলিশকে অবগত করা হয়।

আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শফিকুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে নবজাতকের জন্ম আজই হয়েছিল। তবে জন্মগত মৃত নাকি জন্মের পর মারা গেছে তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর তা বলা যেতে পারে। মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে। কে বা কারা এই মরদেহ ফেলে গেছেন, তা তদন্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় চিংড়ি মাছে জেলি ঢুকিয়ে প্রতারণা, লাখ টাকা জরিমানা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন