বিজ্ঞাপন

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে কিশোর গুলিবিদ্ধ, আটক তিনজন

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে এক ফিলিস্তিনি কিশোর গুলিবিদ্ধ হয়েছে এবং আরও তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।

বিজ্ঞাপন

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানায়, অধিকৃত পূর্ব জেরুজালেমের উত্তরে অবস্থিত কালান্দিয়া শরণার্থী শিবিরে এইসরায়েলি বাহিনীর অভিযানের সময় ১৭ বছর বয়সী এক কিশোর গুলিবিদ্ধ হয় । পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে, দক্ষিণ হেবরনের আল-হারায়েক এলাকায় চালানো অভিযানে ১২ ও ১৩ বছর বয়সী দুই কিশোরকে আটক করা হয়েছে। এছাড়া, হেবরনের উত্তর-পূর্বে সা’ইর শহরে পৃথক অভিযানে ১৫ বছর বয়সী আরও এক কিশোরকে আটক করা হয়েছে বলে নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ওয়াফা।

শিশু অধিকার সংস্থাডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল-প্যালেস্টাইনের এর তথ্যমতে, গত বছরের শেষের দিকে প্রায় ৩৫১ জন ফিলিস্তিনি শিশু ইসরায়েলি কারাগারে বন্দী করা হয়ে ছিল। এদের মধ্যে অর্ধেককে কোনো আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই ‘প্রশাসনিক আটক’ ব্যবস্থার আওতায় রাখা হয়েছে।

অধিকৃত পশ্চিম তীরে চলমান এই ধরনের অভিযান ও গ্রেপ্তারের ঘটনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, শিশুদের আটক ও তাদের বিরুদ্ধে বলপ্রয়োগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

পড়ুন:প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

দেখুন:একবারও আইভীর নাম মুখে নিলেন না শামীম ওসমান 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন