বিজ্ঞাপন

পহেলা বৈশাখে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: র‍্যাব ডিজি

পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ। তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিতে সারা দেশে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

র‍্যাব ডিজি জানান, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে দেশব্যাপী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দৃশ্যমান কোনো হুমকি না থাকলেও সম্ভাব্য যেকোনো নাশকতা মোকাবিলায় র‍্যাবের স্পেশাল কমান্ডো ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

তিনি বলেন, নববর্ষ উপলক্ষে সারা দেশে র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন মোতায়েন থাকবে। অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৩০৮টি টহল টিম মাঠে কাজ করবে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

সম্ভাব্য নাশকতা প্রতিরোধে বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড ইতোমধ্যে সুইপিং কার্যক্রম শুরু করেছে বলে জানান তিনি। এছাড়া কন্ট্রোল রুম, ফুট পেট্রোল, সিসিটিভি মনিটরিং এবং পর্যাপ্ত রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

নারীদের নিরাপত্তা নিশ্চিতে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন র‍্যাব প্রধান।

সন্দেহজনক কোনো তথ্য বা নিরাপত্তা ঝুঁকি নজরে এলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন: সিকেডি হাসপাতালে চাঁদাবাজির মামলায় প্রধান আসামি মঈনসহ গ্রেপ্তার ৭

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন