পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মুস্তাকুর রহমান। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে গভর্নর কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ কথা জানান তিনি।
বিজ্ঞাপন
মোস্তাকুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে এসব ব্যাংকের তহবিল তছরুপের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করবে সরকার। সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি নিয়োগ কার্যক্রম দ্রুততম সময়ে সম্পন্ন করার ব্যবস্থা নেয়া হবে। আর ব্যাংকটির বর্তমান পরিচালনা পর্ষদ অব্যাহত থাকবে।
তিনি বলেন, পাঁচ ব্যাংকের আওতায় যেসব কারখানার অস্তিত্ব রয়েছে তা চালুর উদ্যোগ নিতে। যাতে এসব কারখানা যেন উৎপাদনে আসতে পারে।
পড়ুনঃপোশাক শ্রমিকদের ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে
ইমি/


