বিজ্ঞাপন

পাঁচবিবিতে মোবাইলের দোকান কর্মচারীর বিরুদ্ধে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবিতে একটি মোবাইল প্রতিষ্ঠানের কর্মচারীর বিরুদ্ধে প্রায় ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযুক্ত কর্মচারী শুধু অর্থ আত্মসাৎই করেননি, বরং পাওনা টাকা ফেরত চাইলে পুলিশ কর্মকর্তা ভাইয়ের প্রভাব খাটিয়ে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখাচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

সোমবার সন্ধ্যায় পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী সয়ন চৌধুরী। তিনি পাঁচবিবি পৌরসভার পশ্চিম বালিঘাটা মহল্লার বাসিন্দা এবং তিনমাথা সুপার মার্কেটের ‘চাঁদনী টেলিকম’ নামক দুটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সয়ন চৌধুরী জানান, ২০২৪ সালের মে মাসে তিনি জয়পুরহাট সদরের দড়িপাড়া গ্রামের রেজুয়ান হোসেন রাব্বিকে দোকানের কর্মচারী হিসেবে নিয়োগ দেন। গত প্রায় এক বছরে দোকানের হিসাব নিকাশে রাব্বি ভয়াবহ কারচুপি করে। অভ্যন্তরীণ অডিটে দোকানের মোবাইল সেট বাবদ ২৪ লাখ ৪৯ হাজার ৭৬৮ টাকা এবং এক্সেসরিজ বাবদ ৫ লাখ ৪৫ হাজার ৮৮৯ টাকা আত্মসাৎ করা হয়েছে। এছাড়া দোকানের লভ্যাংশ ও নগদ টাকাসহ মোট ৫৮ লাখ ৯৫ হাজার ৮৭৮ টাকা হাতিয়ে নিয়েছে ওই কর্মচারী।

ভুক্তভোগী ব্যবসায়ী আরও অভিযোগ করেন, হিসাবের গরমিল ধরা পড়লে গত আগস্ট মাসে রাব্বি দোকান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে গত ১০ মার্চ সাক্ষীদের সহায়তায় তাকে খুঁজে পাওয়া গেলে সে সকলের সামনে টাকা আত্মসাতের কথা স্বীকার করে। তবে টাকা ফেরত চাইলে সে উদ্ধত আচরণ শুরু করে।

সয়ন চৌধুরী বলেন, রাব্বির জ্যাঠাতো ভাই পুলিশের একজন সাব-ইন্সপেক্টর (এসআই) হওয়ায় সেই ক্ষমতার দাপট দেখিয়ে সে আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এমনকি পুলিশের প্রভাব খাটিয়ে আমাকেই মিথ্যা মামলায় ফাঁসানোর দম্ভোক্তি প্রকাশ করেছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এই ঘটনায় পাঁচবিবি থানায় এজাহার দিতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি। বর্তমানে ওই ব্যবসায়ী আর্থিকভাবে দেউলিয়া হওয়ার পথে এবং সপরিবারে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও কষ্টার্জিত টাকা উদ্ধারে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

অভিযোগের বিষয়ে রেজুয়ান হোসেন রাব্বী বলেন, উনি (দোকান মালিক) আমার থেকে ৪০-৪২ হাজার টাকা পাবে। এর বেশি টাকা পাওয়ার দাবি ভুয়া। আর আমি উনার দোকানে কাজ করবো না, কিন্তু জোড় করে রাখতে চায়। আমাকে সাতদিন পরপর কাজের টাকা দিতো। দোকানের কর্মচারী কোনো টাকা নিতে পারে? আর আমার পুলিশ ভাইদের সাথে জমি নিয়ে ঝামেলা আছে। আমি তাদের সাথে কথা বলিনা। তাহলে এটি নিয়ে আমি কিভাবে হুমকি দেব। উনি আমার নামে মামলা করতে চাচ্ছেন। এ বিষয়ে আমিও আইনগত ব্যবস্থা নেব।

জানতে চাইলে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো রায়হান বলেন, এই বিষয়টি আমি জানি। তবে থানায় মামলা নেওয়া সম্ভব না। ওই দোকান মালিককে আদালতে মামলা করতে বলা হয়েছে।

পড়ুন- আগামীকাল অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে বন্দরে আসছে ২ জাহাজ

দেখুন- বকেয়া বেতনের দাবিতে কুমিল্লায় নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন