29.8 C
Dhaka
০৬/০৩/২০২৬, ২০:২৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টা: সেই গফুর নওগাঁ থেকে গ্রেপ্তার

জয়পুরহাটের পাঁচবিবিতে চার বছরের এক শিশুকে বাড়িতে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার মূল আসামি আব্দুল গফুরকে (৫০) গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (৬ মার্চ) বেলা ১১টায় প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এদিন ভোররাতে নওগাঁর ধামইরহাট উপজেলার কার্নাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত আব্দুল গফুর জেলার পাঁচবিবি উপজেলার খাসবাগুড়ী (জিয়ারমোড়) এলাকার মৃত ওমর ফারুকের ছেলে বলে জানাগেছে।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩ মার্চ দুপুরে খাসবাগুড়ী এলাকায় নিজ বাড়ির সামনে খেলা করছিল শিশুটি। এ সময় প্রতিবেশী গফুর কৌশলে শিশুটিকে নিজের বাড়ির গোয়ালঘরে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে তার মা ও স্থানীয়রা ছুটে এলে গফুর পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পাঁচবিবি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলা হওয়ার পর থেকেই আসামি গফুর এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে র‍্যাব-৫, সিপিসি-৩-এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আড়াইটার দিকে নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব সদস্যরা।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

পড়ুন- নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

দেখুন- ইরানের ড্রো/ন ঠেকাতে ব্যর্থতার স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন