29.4 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৮:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পাঁচ দফা দাবিতে কমিউনিটি ক্লিনিকের কর্মচারীদের মানববন্ধন

বেতন ভাতা পরিশোধ সহ ৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন রংপুর বিভাগের ৮ জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন কমিউনিটি ক্লিনিকের কর্মচারীগণ।

আজ শুক্রবার (১৭ ই অক্টোবর ) দুপুরে রংপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন তারা।এতে নেতৃত্ব দেন বিভাগীয় সভাপতি মোঃ রায়হান আলী। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তার তাদের পাঁচ দফা দাবি উপস্থাপন করেন।

দাবিসমূহ হচ্ছে, ২০২৩ ব্যাচের সিএইচসিপিদের বিগত জুলাই ২০২৪ইং থেকে চলতি মাস পর্যন্ত ১৫ মাসের বকেয়া বেতন ভাতা দ্রুত পরিশোধ করতে হবে। সকল সিএইচসিপিদের বিগত জুলাই ২০২৪ইং থেকে ১৫ই ডিসেম্বর ২০২৪ইং ৫.৫ মাসের বকেয়া বেতন ভাতা দ্রুত পরিশোধ করতে হবে। সিএইচসিপিদের চাকুরিতে প্রথম যোগদান থেকে চাকুরিকাল গণনা করে বেসিক বেতন নির্ধারণ করতে হবে। সিএইচসিপিদের বেতন গ্রেড ১২ তম স্কেলে উন্নীত করতে হবে।সিএইচসিপিদের চাকুরি প্রবিধানমালা প্রণয়ন করে দ্রুত সকল সুযোগ সুবিধা বাস্তবায়ন করতে হবে।

এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন অবিলম্বে তাদের দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহণ করবেন তারা।

বিজ্ঞাপন

পড়ুন : কর্মবিরতি কর্মসূচি পালন করছেন রংপুরের বেশ কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন