বিজ্ঞাপন

পাঁচ বছর পর ভারত-চীনের মধ্যে সরাসরি ফ্লাইট চালু

পাঁচ বছর বন্ধ থাকার পর অবশেষে ভারত ও চীনের মধ্যে আবারও সরাসরি ফ্লাইট চালু হয়েছে। ভারতে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং রোববার (২৬ অক্টোবর) এই বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি বলেন, “চীন ও ভারতের মধ্যে সরাসরি বিমান চলাচল এখন বাস্তবতা।”

ইউ জিং জানান, রোববার (২৬ অক্টোবর) কলকাতা থেকে গুয়াংজুতে প্রথম বিমানটি যাত্রা শুরু করেছে।

এছাড়াও, সাংহাই-নয়াদিল্লি রুটটি আগামী ৯ নভেম্বর থেকে চালু হবে, যেখানে প্রতি সপ্তাহে তিনটি ফ্লাইট চলাচল করবে। উল্লেখ্য, ভারত ও হংকংয়ের মধ্যে এরই মধ্যে নিয়মিত ফ্লাইট চালু রয়েছে।

বিশ্লেষকরা এই পদক্ষেপকে বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এবং এশিয়ার এই দুই বৃহৎ রাষ্ট্রের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের প্রতীক হিসেবে দেখছেন।

যদিও বিশ্বের সবচেয়ে জনবহুল এই দুই প্রতিবেশী দেশ এখনো কৌশলগত দিক থেকে প্রতিদ্বন্দ্বী এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে তাদের মধ্যে শীতল প্রতিযোগিতা চলছে, তবুও বিশ্লেষকরা মনে করছেন যে ২০২০ সালের সীমান্ত সংঘর্ষের পর থেকে ধীরে ধীরে চীন-ভারত সম্পর্কের বরফ গলতে শুরু করেছে।

বিজ্ঞাপন

পড়ুন : জ্বালানি সংকটে মালিতে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন