ফিফা পাকিস্তান ফুটবল ফেডারেশনকে (পিএফএফ) সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। গত আট বছরে এটি পিএফএফের ওপর তৃতীয় নিষেধাজ্ঞা। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফিফা।
ফিফা জানিয়েছে, পিএফএফ তাদের গঠনতন্ত্রে প্রয়োজনীয় পরিবর্তন না আনা এবং নির্বাচনে গড়িমসি করার কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ফেডারেশন যদি ফিফার সুপারিশ অনুযায়ী সুষ্ঠু গঠনতন্ত্র পরিবর্তন আনে,এবং একই সাথে বাধ্যবাধকতাগুলোও পূরণ করে তবে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
পিএফএফ নরমালাইজেশন কমিটির চেয়ারম্যান হারুন মালিকের ধারণা, বিশ্ব ফুটবল সংস্থা ও ফুটবলের নবনির্বাচিত কংগ্রেসের মধ্যে অচলাবস্থা বিরাজমান থাকায় এই শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়েছে।

ফিফা আরও জানিয়েছেন,১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করে, তবে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। নিষেধাজ্ঞা চলাকালে পাকিস্তানের কোনো ফুটবল দল আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারবে না এবং ফিফার অনুদানও সাময়িকভাবে বন্ধ থাকবে।
পড়ুন:আনুষ্ঠানিকভাবে ফুটবলকে বিদায় জানালেন:মার্সেলো
দেখুন:পাকিস্তানের নতুন গেমের গুটি বাংলাদেশ? চিন্তায় ভারত আফগানিস্তান! |
ইম/


