বিজ্ঞাপন

পাকিস্তানের কাছে হেরে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন

টানা ৩ জয়ে বিশ্বকাপের টিকিট হাতে প্রায় পেয়েই গিয়েছিল বাংলাদেশ। শেষ দুই ম্যাচের একটিতে জয় পেলেই হতো স্বপ্নপূরণ। কিন্তু নিজেদের হাতেই সেই স্বপ্ন প্রায় জলাঞ্জলি দিয়ে দিল নিগার সুলতানা জ্যোতির দল। ওয়েস্ট ইন্ডিজের পর পাকিস্তানের বিপক্ষেও হেরে গেল টাইগ্রেসরা। যে হারের কারণে বিশ্বকাপে জায়গা করে নেয়ার জন্য এখন অন্যের হার কামনা করতে হবে বাংলাদেশকে।

শনিবার (১৯ এপ্রিল) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এদিন টস জিতে আগে ব্যাট করা টাইগ্রেসরা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে।

জবাব দিতে নেমে স্বাগতিক মেয়েরা ৬২ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় পেয়েছে। বাছাই পর্বে অপরাজিত পাকিস্তান আগেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন


এই হারে ৫ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে বাছাই পর্ব শেষ করলো বাংলাদেশ। ৪ ম্যাচে ৪ পয়েন্ট পাওয়া ওয়েস্ট ইন্ডিজ শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারাতে পারলে বাংলাদেশের সমান পয়েন্টের মালিক হবে। সে ক্ষেত্রে রানরেটে এগিয়ে থাকা দল গ্রুপের দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে যাবে। অর্থাৎ বাংলাদেশের বিশ্বকাপ খেলা এখন ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের ফলের ওপর নির্ভর করছে।

১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা পাকিস্তানের শুরুটা অবশ্য ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় বলেই শাওয়াল জুলফিকারকে আউট করেন মারুফা আক্তার।

তবে এরপর আর টাইগ্রেস বোলাররা ম্যাচের নিয়ন্ত্রণ হাতে রাখতে পারেনি। আরেক ওপেনার মুনিবা আলী ও সিফরা আমিনের ৮০ রানের জুটিতে ম্যাচ পাকিস্তানের দিকে হেলে পড়ে।

৫২ বলে ৫ চারে ৩৭ রান করা দিফরা আমিনকে আউট করে এই জুটি ভাঙেন রাবেয়া খান।

তৃতীয় উইকেট জুটিতে ৭৪ রান যোগ করেন মুনিবা-আলিয়া রিয়াজ। ৯৩ বলে ৮ চারে ৬৯ রান করে নাহিদার বলে মুনিবা আউট হলে জুটি ভাঙে। তখন পাকিস্তানের জয়ের জন্য দরকার আর মাত্র ২৩ রান। আলিয়া ও নাতালিয়া পারভেজ বাকি কাজটা সারেন।

৬৫ বলে ৬ চার ও ১ ছয়ে ৫২ রানে অপরাজিত থাকেন আলিয়া। নাতালিয়া ২৬ বলে ১৩ রান করে সঙ্গ দেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ২১ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে পড়ে বাংলাদেশ। শারমিন ও রিতুমনির ব্যাটে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জাগালেও শারমিনের বিদায়ে তা আর হয়নি। ২৪ রান করেন শারমিন।

রিতু মনি ও ফাহিমা চেষ্টা করেও বড় ইনিংস খেলতে পারেননি। ৭৬ বলে ৫ চারে ৪৮ রান করেন রিতু। ফাহিমা ৫৩ বলে ৪ চারে ৪৪ রান করে অপরাজিত থাকেন। এছাড়া নাহিদা ১৯ রান করেন।

পাকিস্তানের পক্ষে সাদিয়া ইকবাল ৩টি, ফাতিমা সানা ও দিয়ানা বেগ ২টি উইকেট শিকার করেন।

পড়ুন : বিশ্বকাপে যেতে বাংলাদেশের মেয়েদের সামনে যে সমীকরণ, কোয়ালিফাই করেছে পাকিস্তান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন