26.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১০:২৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর কারণ জানালেন সূর্যকুমার

টসের সময় দুই অধিনায়কের এবং ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটারদের হ্যান্ডশেক করা বা হাত মেলানো খুবই নিয়মিত ঘটনা। যেটাকে স্পোর্টম্যানশিপের অংশ মনে করা হয়ে থাকে। ভারত-পাকিস্তানের এশিয়া কাপের ম্যাচ শেষে এ দুটির কোনোটিই হয়নি। পাকিস্তান হ্যান্ডশেক করতে ইচ্ছুক থাকলেও ভারত কোনো আগ্রহই দেখায়নি।

৭ উইকেটে হারার পর মাঠেই দাঁড়িয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা ও তার সতীর্থরা। দাঁড়িয়ে ছিলেন এই আশায় যে, ভারতের দুই ব্যাটার ম্যাচ শেষ হওয়ায় আনুষ্ঠানিকতার অংশ হিসেবে হ্যান্ডশেক করবেন। কিন্তু সুফিয়ান মুকিমের বলে ছক্কা মেরে ভারতকে ম্যাচ জেতানোর পর শিভম দুবেকে নিয়ে ড্রেসিংরুমের দিকে হাঁটা দেন সূর্যকুমার যাদব। হাঁটতে হাঁটতে নিজেদের দলের সদস্যদের সঙ্গে হ্যান্ডশেক করেন তিনি। এরপর ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেওয়া হয়।

সূর্যকুমার হ্যান্ডশেক না করার কারণ জানিয়েছেন। তার মতে, টিম ইন্ডিয়া পহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধার অংশ হিসেবে স্পোর্টসম্যানশিপ মানেনি। দলপতি বলেন, ‘আমার মনে হয় জীবনের কিছু বিষয় স্পোর্টসম্যানশিপের স্পিরিটের চেয়েও এগিয়ে।’

সূর্যকুমার যোগ করেন, ‘বলেছি যে আমরা পহেলগাম সন্ত্রাসী হামলার সকল ক্ষতিগ্রস্থ ও তাদের পরিবারের সঙ্গে আছি। তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি। এই জয়টি আমাদের সাহসী সশস্ত্র বাহিনীকে উৎসর্গ করছি, যারা অপারেশন সিন্দুরে অংশ নিয়েছিল।’

অপ্রত্যাশিত ঘটনার ক্ষোভে পাকিস্তান অধিনায়ক পরে ম্যাচ প্রেজেন্টেশনের আনুষ্ঠানিকতায় উপস্থিতই হননি। তা জানিয়ে কোচ মাইক হেসন বলেছেন, ‘ম্যাচ শেষে আমাদের খেলোয়াড়রা হ্যান্ডশেক করতে চেয়েছিল। তারা দাঁড়িয়ে ছিল, কিন্তু ভারতের খেলোয়াড়রা চলে গেল ড্রেসিংরুমে। সত্যিই আমরা হ্যান্ডশেক করতে চেয়েছিলাম।’

বিজ্ঞাপন

পড়ুন : ভারতের কাছে ৭ উইকেটে হারল পাকিস্তান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন