বিজ্ঞাপন

পাকিস্তানে শান্তি আলোচনা: যুক্তরাষ্ট্র ও ইরান থেকে যোগ দিচ্ছেন যারা

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনায় অংশ নিতে পারেন এমন কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম প্রকাশ করেছে পাকিস্তানি কর্মকর্তারা।

তবে তারা জানিয়েছেন, বৈঠকের চূড়ান্ত সূচি ও অংশগ্রহণকারীদের তালিকা এখনো নির্ধারণাধীন এবং পরিবর্তন হতে পারে।

এতে বলা হয়েছে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান থেকে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান আসিম মুনির, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আইএসআই প্রধান আসিম মালিক।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে যোগ দিতে পারেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, হোয়াইট হাউজের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা জারেড কুশনার এবং সেন্টকম কমান্ডার ব্র্যাড কুপার।

তাছাড়া ইরান থেকে আলোচনায় যোগ দিতে পারেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাঘের ঘালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি ও উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি।

এদিকে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি টেলিফোনে কথা বলেছেন। ইরান উপসাগরীয় দেশগুলোতে হামলা শুরুর পর এটি দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, আলোচনায় বর্তমান পরিস্থিতির সর্বশেষ অগ্রগতি এবং উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

বিজ্ঞাপন

পড়ুন : হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন