২৪/০২/২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
30.1 C
Dhaka
২৪/০২/২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পাকিস্তান সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

হোয়াইট হাউজে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির 

বিজ্ঞাপন

আজ বুধবার (১৮ জুন) ওয়াশিংটন সময় দুপুরে হোয়াইট হাউজে তারা মধ্যাহ্নভোজে অংশ নেবেন। তাদের মধ্যে অনেকটা গোপনীয় বৈঠক হওয়ার কথা, যেখানে গণমাধ্যম কর্মীদের প্রবেশ নিষেধ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জেনারেল মুনির গত ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং দুজনের মধ্যে বৈঠকের সময়সূচি আগে থেকেই নির্ধারিত ছিল।

এমন এক সময়ে বৈঠকটি হতে যাচ্ছে, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত চলছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান এই উত্তেজনা এবং এই সংঘাত অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, যার প্রত্যক্ষ প্রভাব পড়তে পাকিস্তানেও। কারণ, ইরানের সঙ্গে তাদের দীর্ঘ সীমান্ত রয়েছে। 

ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী, গত মে মাসের শেষের দিকে ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেন বাঘেরির সঙ্গে দেখা করেছিলেন আসিম মুনির। গত ১৩ জুন ইসরায়েলি বিমান হামলায় নিহত হন বাঘেরি।

এনএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন