২৪/০২/২০২৬, ৬:০০ পূর্বাহ্ণ
19.3 C
Dhaka
২৪/০২/২০২৬, ৬:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভারত পাকিস্তান সংঘাতের সমাধান কোন পথে?

ভারত পাকিস্তান দেশ দু্ইটি একে অপরকে ছেড়ে কথা না বলায় সম্ভাব্য সংঘাত আরো বৃদ্ধির ঝুকি দেখছে বিশেষজ্ঞরা। পারমানবিক শক্তিধর উভয় দেশেই অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ব্যাপক ক্ষতির মূখে পড়বেন। সাথে জটিল সমিকরনে পড়বে এশিয়াও। ভারত পাকিস্তান সংঘাতের সমাধান কোন পথে? বিশ্লেষকরা বলছেন, কূটনীতি, অন্য শক্তিধর রাষ্ট্রের মধ্যস্ততা এবং দুই দেশের জনগনই পারে যুদ্ধ থামাতে।

বিজ্ঞাপন

টানটান উত্তেজনা, কথার লড়াই একে অপরকে তোপ দাগানো সবই চলছে দুই পারমানবিক শক্তিধর দেশ দুইটির মধ্যে। কেও কাউকে ছেড়ে কথা বলতে রাজি নয়।

পেহেলগামে হামলার ঘটনাকে কেন্দ্র করে যুদ্ধের দ্বারপ্রান্তে দেশ দুটি দাড়ালেও থেমে থেমে এই দ্বন্ধ চলে আসছে দীর্ঘ ৭৭ বছর ধরে।

তবে এবার সংঘাত না থেমে যদি ‍যুদ্ধ বাধে এর প্রভাব দুই দেশের পর সবচেয়ে বেশি পড়বে এশিয়াতে। এই দ্বন্ধের আপত সমাধান কি? বিশ্লেষকরা বলছেন মূলত ৩ টি উপায় সমাধান সম্ভব।

যুদ্বের মুখোমুখি দাড়িয়ে থাকা দেশ দুইটির অর্থনীতি যুদ্ধ লাগলে ক্ষতিগ্রস্থ হবে তেমনি প্রতিবেশী দেশসমূহের অর্থনীতিও পড়বে ঝুকিতে।

তবে ৭৭ বছর ধরে চলমান দ্বন্ধ আসলে সমাধান চায় কিনা উভয় পক্ষ এটি বড় প্রশ্ন। কারন দুই দেশে সবসময় জনগনকে বুঝাতে চেয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে জয়ী হয়েছে তারা। এতে করে তাদের ক্ষমতা পাকাপোক্ত করার কৌশল যে রয়েছে।

এনএ/

দেখুন: কে জিতবে? ভারত নাকি পাকিস্তান?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন