33.5 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৬:০৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পাচারের সময় ২৭৬ বোতল ভারতীয় মদ জব্দ করলো বিজিবি

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধীনস্থ হলদীগ্রাম বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে অভিনব পন্থায় ভারতীয় মদ পাচারের চেষ্টা করেছে চোরাকারবারীরা। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল সফল অভিযান চালিয়ে ২৭৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে। ৩০ জুন রবিবার দিবাগত ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে হলদীগ্রাম বিওপির আওতাধীন সন্ধ্যাকুড়া নামক স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত মদের বাজারমূল্য প্রায় ৪ লাখ ১৪ হাজার টাকা।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, চোরাকারবারীরা মদের চালান সীমান্ত এলাকা দিয়ে পাচারের চেষ্টা করছিল। টহল দলের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ও আন্তর্জাতিক সীমানা রক্ষায় তাদের টহল দল দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থায় কাজ করে যাচ্ছে।

বার্তা প্রেরক: তারিকুল ইসলাম, শেরপুর প্রতিনিধি, মোবাইল: ০১৮৬৮-২৮৩৩৫৯, তারিখ: ৩০/০৬/২৫ ইং।

পড়ুন: কুমিল্লায় হোটেলে মাদক ব্যবসা, ২ জনের কারাদণ্ড

দেখুন: ঠাকুরগাঁওয়ে ফাউমি মুরগি পালনে জিলানীর চমক |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন