বিজ্ঞাপন

পাচারের অর্থ ফেরাতে সরকার কাজ শুরু করেছে: অর্থ উপদেষ্টা

পাচার হওয়া অর্থ ফেরাতে অন্তর্বর্তী সরকার কাজ শুরু করেছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

আজ রবিবার (২০ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘গত দেড় দশক ধরে পাচার হওয়া টাকা কবে ফেরত আনা সম্ভব হবে তা এখনই বলা যাচ্ছে না। তবে পাচারের অর্থ ফেরাতে সরকার কাজ শুরু করেছে।’

অর্থ উপদেষ্টা বলেন, ‘পাচারের অর্থ নিয়ে একটি টাস্কফোর্স আছে, গভর্নর এটা নিয়ে কাজ করছেন। তিনি ওয়াশিংটনে গেছেন, আমরাও যাব। সেখান গেলে আরও আলাপ হবে। এরা আমাদের প্রায়োরিটি।’

তিনি বলেন, ‘কমিশন গঠনের প্রয়োজন হলে সেটা আলাপ আলোচনার পরে বলা যাবে। এখন এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাবে না।’

তিনি আরও বলেন, ‘বাজারে স্বস্তি ফেরাতে আমরা চেষ্টা করছি। ইতোমধ্যে ডিম আমদানির পর ডিমের বাজারে স্বস্তি এসেছে। সবজির বাজারেও স্বস্তি আসবে। ধীরে ধীরে সবগুলোতে স্বস্তি আসবে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন