১৯/০২/২০২৬, ৯:২৬ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৯/০২/২০২৬, ৯:২৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পাথরঘাটায় যৌথ অভিযানে উদ্ধারকৃত ৪ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

বরগুনার পাথরঘাটা উপজেলায় যৌথ অভিযানে উদ্ধারকৃত প্রায় ৪ লাখ ১৩ হাজার টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটায় এ মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরিয়তউল্লাহ, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, কোস্টগার্ড দক্ষিণ জোন (পাথরঘাটা)র স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মুসফিক উস সালেহীন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক আলি হায়দার এবং অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা।

কোস্টগার্ড সুত্রে জানা গেছে, চলতি বছরের ১ মে থেকে ১০ জুন পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোন ও পুলিশের সমন্বয়ে পাথরঘাটা উপজেলায় ৪টি পৃথক যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৬০ পিস ইয়াবা ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা, এবং ৫ টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করে তাদের বিরুদ্ধে পাথরঘাটা থানায় মামলা দায়ের করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্যের নমুনা হিসেবে ১০ পিস ইয়াবা, ১০ গ্রাম গাঁজা ও ১ টুকরো গাঁজা গাছ থানায় জমা দেওয়া হয়। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পাথরঘাটা, বরগুনার নির্দেশে বাকি ১৫০ পিস ইয়াবা ও ১১ কেজি ২৯০ গ্রাম গাঁজা ধ্বংস করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোন (পাথরঘাটা)র স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মুসফিক উস সালেহীন বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় এবং মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন: বরগুনা নির্বাচন ভবনে অগ্নিকাণ্ড

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন