০২/০৩/২০২৬, ৭:০১ পূর্বাহ্ণ
22.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ৭:০১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পানিতে ডুবে নিহত দুই শিশুর পরিবারের পাশে দাঁড়ালো উপজেলা প্রশাসন

শেরপুর শ্রীবরদীতে‌ পানিতে পড়ে মারা যাওয়া দুই শিশুর পরিবারের পাশে দাঁড়ালো শ্রীবরদী উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (৩০ জুন) দুপুরে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহামেদ পরিবারগুলোর সদস্যদের সঙ্গে দেখা করে খোঁজখবর নেন। এসময় তিনি চল, ডাল, তেল সহ‌ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এ বিষয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহামেদ বলেন, ক্ষতিগ্রস্থ পরিবার আমার কাছে আর্থিক অনুদান পাওয়ার জন্য কোন আবেদন করেন নি। তবে গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে দেখে মানবিক দৃষ্টিকোন থেকে স্ব-উদ্যোগে শোকাহত পরিবারকে আমি এ অনুদান দিয়েছি।

উল্লেখ্য, গত ১৮ জুন বুধবার উপজেলার তাতিহাটি ইউনিয়নের বটতলা মৃদাবাড়ি এলাকার একটি মৎস খামারের পুকুরে ভেসে থাকা অবস্থায় দুই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। তারা দুইজন হলেন স্থানীয় রাজমিস্ত্রী মো. সেলিম মিয়ার মেয়ে সকাল আক্তার (৭) এবং অটোরিকশা চালক স্বপন মিয়ার মেয়ে স্বপ্না খাতুন (৬)। তারা দুইজনই স্থানীয় একটি নুরানী মাদ্রাসার শিক্ষার্থী।

এনএ/

দেখুন: পানি ভবনে জনপ্রতি প্রায় দেড় টন এসি; টয়লেট ১১৮টি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন