২২/০২/২০২৬, ০:৪৩ পূর্বাহ্ণ
23.9 C
Dhaka
২২/০২/২০২৬, ০:৪৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পাবনায় আওয়ামী লীগের কার্যালয়ে আগুন, প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল

পাবনায় দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুনঃস্থাপনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। কার্যালয়টিতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা।

জানা গেছে, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমামসহ বেশ কয়েকজন নেতা-কর্মী শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দীর্ঘ দেড় বছর বন্ধ থাকা দলীয় কার্যালয়ে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

​শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে অগ্নিসংযোগ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যালয়ের বারান্দায় টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এই ঘটনার পরপরই ‘নিষিদ্ধ’ ঘোষিত ছাত্রলীগের জেলা নেতা সিফাত, স্বেচ্ছাসেবক লীগ নেতা আলামিন মালিথাসহ যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী সেখানে জড়ো হন। তারা কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা প্রতিকৃতিটি পুনরায় স্থাপন করেন এবং পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। শ্রদ্ধা নিবেদন শেষে নেতা-কর্মীরা পাবনা শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে রবিউল মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। দীর্ঘদিন পর প্রকাশ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের এই শোডাউন সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

পাবনা সদর থানার, পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা বলেন, আমরা খবর পেয়েছি আওয়ামী লীগ কার্যালয়ের বারান্দায় কে বা কারা দুটি টায়ারে আগুন জ্বালিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মিছিলের বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই, তবে শহরের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সিলেটকে এগিয়ে নিতে হবে: বাণিজ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন