বিজ্ঞাপন

পাবনার কাশীনাথপুরে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পাবনার কাশীনাথপুরে ঈদের কেনাকাটায় জমজমাট হয়েছে পুরো বাজার এলাকা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মার্কেটগুলো।

বিজ্ঞাপন

কাশীনাথপুর সড়ক সংলগ্ন মার্কেটগুলোতে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে। স্থানীয়দের পাশাপাশি আশপাশের বিভিন্ন উপজেলা থেকেও মানুষ ছুটে আসছেন ঈদের কেনাকাটায়। প্রধান সড়কের পাশাপাশি খান মার্কেট, নিউ খান প্লাজা, ইলাহি মার্কেট, মোল্লা মার্কেট এবং ঐশী ফ্যাশন গ্যালারিসহ বড় বড় মার্কেটে উপচে পড়া ভিড় দেখা গেছে।

ক্রেতারা পছন্দের পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী কিনে সন্তুষ্ট, অন্যদিকে ভালো বেচাকেনায় খুশি ব্যবসায়ীরাও। শুধু বড় বিপণিবিতান নয়, ফুটপাতের দোকানগুলোতেও অস্বাভাবিক ভিড় লক্ষ্য করা গেছে। তুলনামূলক কম দামে পণ্য পাওয়ায় এসব দোকানে ক্রেতাদের আগ্রহ চোখে পড়ার মতো।

খান মার্কেটের আরজে ফ্যাশনের স্বত্বাধিকারী রিন্টু বলেন, “গত বছরের তুলনায় এ বছর বেচাকেনা অনেক ভালো হচ্ছে। ঈদকে সামনে রেখে আমরা বেশ আশাবাদী।”

ঈদের আনন্দকে ঘিরে ক্রেতা-বিক্রেতা উভয়ই ব্যস্ত সময় পার করছেন। সব মিলিয়ে উৎসবের আমেজে নতুন রূপে সেজে উঠেছে পাবনার কাশীনাথপুর বাজার।

পড়ুন: গ্রামে ফিরেছেন লাখো নগরবাসী, ঢাকায় স্বস্তি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন