২৬/০২/২০২৬, ৭:৪৭ পূর্বাহ্ণ
18.8 C
Dhaka
২৬/০২/২০২৬, ৭:৪৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পাবনার ৩টি আসনে প্রতীক বরাদ্দ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে পাবনা। সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনের তফসিল পরিবর্তিত হলেও, আজ বুধবার (২১ জানুয়ারি) সকালে পাবনার বাকি তিনটি সংসদীয় আসনে (পাবনা-৩, ৪ ও ৫) প্রতিদ্বন্দ্বী ১৮ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এই প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়। প্রতীক পাওয়ার পরপরই প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণায় নামার ঘোষণা দিয়েছেন।

এবারের নির্বাচনে পাবনায় বিএনপির তিন হেভিওয়েট নেতার অংশগ্রহণ সাধারণ ভোটারদের মাঝে বাড়তি আগ্রহ তৈরি করেছে। কেন্দ্রীয় রাজনীতিতে পরিচিত এই তিন মুখ হলেন—অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, হাবিবুর রহমান হাবিব এবং কৃষিবিদ হাসান জাফির তুহিন।

প্রতীক বরাদ্দের পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে জেলা রিটার্নিং কর্মকর্তা নির্বাচনের আচরণবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে কোনো ধরনের বিধিভঙ্গ বরদাস্ত করা হবে না।

প্রতীক পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে, পাবনা-৪ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু জানান, জনগণের দাবিতেই তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে আছেন। পাবনা-৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট শিমুল বিশ্বাস ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার ওপর জোর দেন।
​পাবনার তিনটি আসনেই এখন প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিক প্রচারণায় নামছেন। সব মিলিয়ে জেলাজুড়ে বইছে নির্বাচনী হাওয়া।

পড়ুন- নেত্রকোনার সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

দেখুন- সৌদিতে প্রবাসী চাকরিতে নতুন ধাক্কা 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন