আমরা ফুটবল, ক্রিকেট বা দেশীয় হাডুডু খেলার টুর্নামেন্ট দেখি কিন্তু প্রথমবারের মতো জামালপুরের প্রত্যন্ত গ্রামে দেখা গেলো অনলাইন গেম ফ্রী ফায়ারের টুর্নামেন্ট ।
জামালপুর সদরের তুলশীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৬ মার্চ) রাতে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ।
দেখা গেছে, ১২টি স্কোয়াড ফাইনালে অংশ নিয়েছে, প্রতিটি স্কোয়াডে চারজন খেলোয়াড়।ঢাকা, চাঁদপুর, বগুড়া, শেরপুরের একাধিক খেলোয়াড় এসেছে ফাইনালে খেলতে।এর মধ্যে আটটি স্কোয়াড জামালপুরের বাইরের বলে জানা গেছে।
টুর্নামেন্টের আয়োজক এবং স্পন্সর প্রতিষ্ঠানের কর্তাদের দাবি অনলাইন গেম বাংলাদেশে স্বীকৃত তাই তারা এ টুর্নামেন্টের আয়োজন করেন।
এলাকাবাসী বলছেন, এ মোবাইল গেমে পড়ালেখা শেষ করে দিয়েছে। এ ধরনের মোবাইল গেমের অনুমতি কিভাবে পেলো তা নিয়ে প্রশ্ন তুলেন তারা।
আয়োজক সংগঠন তুলশীপুর রয়েল কাপের প্রেসিডেন্ট শাওন মাহমুদ বলেন,গতবছর শুরু হওয়া ফ্রী ফায়ার টুর্নামেন্টে স্পন্সর না থাকায় বড়সড় আকারে করা যায়নি।এ বছর আমরা স্পন্সর পেয়েছি, এটা স্বীকৃত গেম তাই আমাদের এ আয়োজন।
স্পন্সর প্রতিষ্ঠান জেডএ্ক্স ই স্পোর্টস এর কর্মকর্তা হাসান বলেন, আমরা অনলাইন গেমের স্পন্সর করে থাকি, আমরা এখানেও স্পন্সর করেছি।
তবে এলাকাবাসী বলছে ভিন্ন কথা।স্হানীয় তারা মিয়া বলেন, এমনিতেই ছেলেমেয়েরা পড়ালেখায় মন দিচ্ছে না, তারপর আবার এ ধরনের মোবাইল গেমের টুর্নামেন্ট!
এতে কোমলমতি শিক্ষার্থীরা মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ালেখা বিমুখ হচ্ছে। স্হানীয় শাহজাহান বলেন, এতে ছেলেমেয়েরা নষ্ট হচ্ছে।
পড়ালেখা বাদ দিয়ে গেম খেলে।অপরদিকে বিদ্যালয়ের একাধিক রুম ব্যবহার করে মোবাইল গেমের টুর্নামেন্ট অনুষ্ঠিত হলেও
প্রধান শিক্ষক আজিম উদ্দিন বলেন, আমি এ বিষয়ে এত কিছু বুঝি না । তারা ক্রিকেট নাকি কী খেলার জন্য অনুষ্ঠানের কথা বলেছে! আমি এগুলো এত বুঝিনা।
এক পর্যায়ে আয়োজক এবং স্পন্সর প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোন ধরনের নেতিবাচক সংবাদ না প্রকাশের জন্য অনুরোধ করে দ্রুত খেলা শেষ করেন এবং পুরস্কার বিতরণ করেন।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার বলেন, বিষয়টি জেনেছেন।
তদন্ত করে ব্যবস্হা নেয়ার আশ্বাস দেন তিনি।
পড়ুন- ইরানি মি/সা/ই/লে কাঁ/পছে ই/স/রা/য়েল, হাইফা; তেল আবিবে বি/স্ফো/রণ
দেখুন- হরমুজ প্রণালি বন্ধ: বিপাকে জ্বালানি সরবরাহ, শঙ্কায় বাংলাদেশ


