বিজ্ঞাপন

পারভেজ হত্যা : ইউনিভার্সিটি অব স্কলার্স’র সেই দুই নারী শিক্ষার্থী আটকের গুঞ্জন

রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল হাসান পারভেজ হত্যাকাণ্ডে আলোচিত দুই ছাত্রীকে আটক করতে রাজধানীর জুরাইনে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বিজ্ঞাপন

এরই মধ্যে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে অভিযানে সেখানকার এক বাসা থেকে দুই তরুণীকে আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি অভিযানে থাকা ডিবির কর্মকর্তারা।

পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রী সেখানে অবস্থান করছেন- এমন তথ্য পেয়ে পুলিশ অভিযানে যায়।

দুই ছাত্রীকে এরই মধ্যে সাময়িকভাবে বহিষ্কার করে ইউনিভার্সিটি অব স্কলার্স কর্তৃপক্ষ। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ক্যাপ্টেন মোবাশ্বের আলী খন্দকার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত হত্যাকাণ্ডের সময় উপস্থিত দুই নারীর অবস্থান জানতে চেয়েছিলেন পুলিশের কাছে।

আদালত তদন্তকারী কর্মকর্তার কাছে জানতে চান, ওই দুই নারী কোথায়? তখন পুলিশের পক্ষ থেকে বলা হয়, ওই দুই নারীকে তারা খুঁজছে।

এর আগে, পারভেজ হত্যার ঘটনায় দুই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করে ইউনিভার্সিটি অব স্কলার্স। গত মঙ্গলবার (২২ এপ্রিল) ইউনিভার্সিটি অব স্কলার্সের রেজিস্ট্রার ক্যাপ্টেন মোবাশ্বের আলী খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, পারভেজ হত্যা মামলায় এজাহারনামীয় ৩ নম্বর আসামি মো. মাহাথির হাসান আদালতে সেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে হত্যার দায় স্বীকার করে আলোচিত এই মামলায় মোট দুই আসামি জবানবন্দি দিলো। এর আগে দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছিলেন আরেক আসামি আল কামাল শেখ।

পড়ুন : আদালতে পারভেজ হত্যার দায় স্বীকার আসামি মাহাথির ও কামালের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন