বিজ্ঞাপন

পারস্পরিক অবিশ্বাস গণতান্ত্রিক রূপান্তরকে ঝুঁকির মুখে ফেলছে: তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, রাজনৈতিক শক্তিগুলোর ক্ষুদ্র স্বার্থের দ্বন্দ্ব ও পারস্পরিক অবিশ্বাস আমাদের গণতান্ত্রিক রূপান্তরকে চরম ঝুঁকির মুখে ফেলছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৪ মে) সকালে এক ফেসবুক পোস্টে এ কথা বলেন তিনি।

তাসনিম জারা লিখেছেন, স্বল্পমেয়াদি হিসাব-নিকাশের জন্য এমন এক জাতির আশাকে আমরা ধ্বংস হতে দিতে পারি না, যে জাতি স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে।

পোস্টে ড. জারা লেখেন, গত রাত (বৃহস্পতিবার) ছিল জুলাই অভ্যুত্থানের পর থেকে অন্যতম কঠিন রাত। একটি ভাবনা আছে যা আমাকে সারারাত জাগিয়ে রেখেছে, সেটিই আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। এটা দোষারোপের সময় নয়। এটা আত্মসমালোচনার সময়।

তিনি আরও লেখেন, ইতিহাস আমাদের শেখায়— যারা পরিবর্তনকে ভয় পায়, তারা প্রায়ই বিভাজন ও মেরুকরণকে ব্যবহার করে পুরানো শাসনব্যবস্থাকে নতুন মুখোশে ফিরিয়ে আনার চেষ্টা করে। আমরা যেন সেটা এখানে ঘটতে না দিই। আমাদেরকে দলাদলির ঊর্ধ্বে উঠতে হবে। এই বিপ্লব ছিল জনগণের। আর সেই জনগণের প্রতিই আমাদের দায়িত্ব— সংযম দেখানো, সংলাপে এগিয়ে আসা এবং ঐক্য ধরে রাখা।

‘আসুন, এটি হোক বিভক্তির নয়— ঐক্যের একটি মোড়।’

পড়ুন: বিচার ছাড়া আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না : তাসনিম জারা

দেখুন: ছাত্রদের দলের অন্যতম চমক ডা. তাসনিম জারা

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন