১২/০২/২০২৬, ৩:১৬ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১২/০২/২০২৬, ৩:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পারিবারিক কলহের জেরে রাঙ্গাবালীতে গৃহবধূর আত্মহত্যা : অতঃপর মামলা, স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেফতার

স্বামীর দ্বিতীয় বিয়ের পর থেকেই শুরু হয় পারিবারিক কলহ। সেই কলহ ও নির্যাতনের জেরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে জুলেখা বেগম (৪৫) নামের এক গৃহবধূ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের গন্ডাদুলা গ্রামে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, দীর্ঘদিনের নির্যাতন ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় নিহত জুলেখার স্বামী মো. বশার দফাদার (৪৫) ও বশারের দ্বিতীয় স্ত্রী কেয়া মনিকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। বৃহষ্পতিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়।
এরআগে বুধবার রাতে নিহত জুলেখার বাবা আতাহার হাওলাদার বাদী হয়ে তাদের বিরুদ্ধে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে জানা গেছে, প্রায় ১৭ বছর আগে বশার দফাদারের সঙ্গে জুলেখার বিয়ে হয়। তাদের সংসারে রয়েছে দুই সন্তান। কিন্তু এক বছর আগে গোপনে কেয়া মনিকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন বশার। এরপর থেকেই জুলেখার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন বাড়তে থাকে বলে অভিযোগ রয়েছে।
সবশেষ বুধবার সকালে জুলেখার ঘর থেকে ধান নেয়াকে কেন্দ্র করে স্বামী বশার ও দ্বিতীয় স্ত্রী কেয়া মনির সঙ্গে ঝগড়াঝাটি হয়। একপর্যায় ক্ষুব্ধ হয়ে জুলেখা নিজ ঘরে গিয়ে গ্যাস ট্যাবলেট খান। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে কোড়ালিয়া স্পিডবোট ঘাটে পৌঁছার আগেই তার মৃত্যু হয়।
জানা গেছে, জুলেখার মৃত্যুর খবরে নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তারা অভিযুক্তদের বাড়িতে গিয়ে ঘেরাও করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বশার ও কেয়া মনিকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জুলেখার পরিবার জানায়, দ্বিতীয় বিয়ের পর থেকেই জুলেখা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার ছিলেন। চলতি বছরের ১৫ জানুয়ারি জুলেখা নিজে বাদী হয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বামী বশার ও শ্বশুর শামসুল হকসহ সাতজনকে আসামি করে একটি পিটিশন মামলা (মামলা নং-৩৭/২০২৫) দায়ের করেন। মামলার অভিযোগে যৌতুক দাবি, ভরণপোষণ না দেওয়া ও নির্যাতনের বিষয়টি উল্লেখ করা হয়েছিল।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, গৃহবধূ জুলেখা আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে নিহতের বাবা আতাহার হাওলাদার থানায় মামলা করেছেন। গ্রেফতার আসামিদের বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। সুরতহাল করে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

পড়ুন: অনলাইন প্রতারণা ও মোবাইল চুরি দমনে ১১৯টি ফোন ও নগদ টাকা উদ্ধার করলো পুলিশ

দেখুন: চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহ, সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন