১৯/০২/২০২৬, ২২:৩১ অপরাহ্ণ
24 C
Dhaka
১৯/০২/২০২৬, ২২:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে হবে: ঊষাতন তালুকদার

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার বলছেন, চুক্তি করতে যত কঠিন, তার চেয়ে চুক্তি বাস্তবায়ন আরও অধিকতর কঠিন। চুক্তি বাস্তবায়ন আন্দোলনে সকলে সংগঠিত হয়ে সরকারকে চুক্তি বাস্তবায়নে বাধ্য করতে হবে। জুম্ম জনগণকে নিজেদের অধিকার নিজেদেরকে আদায় করতে হবে। কাজেই পার্বত্য চট্টগ্রাম চুক্তি যেহেতু করেছি, তা আমরাই বাস্তবায়ন করব।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রাঙামাটি জেলা শহরের কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর পূর্তি উপলক্ষে এক গণসমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা কমিটি এ গণসমাবেশের আয়োজন করে।

এসময় ঊষাতন তালুকদার আরও বলেন, পার্বত্য চুক্তি সাক্ষরের পর ৫টি রাজনৈতিক সরকার ও ২টি তত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলেও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কোনো সরকার আন্তরিক স্বদিচ্ছা নিয়ে এগ্রিয়ে আসেনি। ফলে চুক্তি সাক্ষরের ২৮টি বছর অতিক্রান্ত হলেও চুক্তির মৌলিক বিষয়গুলো এখনো অবাস্তবায়িত অবস্থায় রয়ে গেছে।

তিনি আরও বলেন, আগামী দ্বিতীয় সপ্তাহে হয়তো তফসিল ঘোষণা হওয়ায় কথা। কিন্তু দেশে এখনও পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা কাটেনি। নির্বাচন আসলে হবে কি হবে না। যদি নির্বাচন হয় তাহলে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি নির্বাচনে অংশ গ্রহণ করবে।

গণসমাবেশে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) রাঙামাটি জেলা কমিটির সভাপতি গঙ্গা মানিক চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন- এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, বিশিষ্ট শিক্ষাবিদ শিশির চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান, পার্বত্য চট্টগ্রামে মহিলা সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মনি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রুমেন চাকমা।

এসময় বক্তারা বলেন, চুক্তির মৌলিক বিষয়গুলো যথাযথভাবে বাস্তবায়ন না হলে পার্বত্য অঞ্চলের বিরাজমান সমস্যা সমাধান হবে না বরং আরও অশান্ত হয়ে উঠবে। তাই পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী ও জুম্ম স্বার্থ পরিপন্থী সকল প্রকার ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন জোরদার করার দাবি জানান বক্তারা।

একই দিন সকালে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ। পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- আঞ্চলিক পরিষদ সদস্য নুরুল আলম, চঞ্চু চাকমা, নারী সংস্কারবিষয়ক কমিশনের সদস্য নিরূপা দেওয়ান, জেলা পরিষদ সদস্য নাইউপ্রু মারমা (মেরী), বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা প্রমুখ।

পড়ুন- ঝিনাইদহে অডিটে ঘুষ বাণিজ্যের প্রতিবাদে মানবন্ধন

দেখুন- সেরাদের সেরা প্রতিবেদন 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন