বিজ্ঞাপন

পাহাড়ে উন্নয়ন ঘটাতে ঐক্যে এবং সম্প্রিতির কোনো বিকল্প নেই….নাহিদ ইসলাম

পাহাড়ে উন্নয়ন ঘটাতে ঐক্যে এবং সম্প্রিতির কোনো বিকল্প নেই। জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি ও এক দফা আন্দোলনের আত্মত্যাগ ও অঙ্গীকার স্মরণ করে “দেশ গড়তে জুলাই পদযাত্রায় এই মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার বিকেল ৩ টায় পদযাত্রা উপলক্ষে খাগড়াছড়ি জেলা শহরের নারকেল বাগান থেকে পদযাত্রা শুরু করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে মুক্তমঞ্ছে এসে সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।

অনুষ্ঠানস্থলে কেন্দ্রীয় নেতাকর্মী ছাড়াও জাতীয় নাগরিক পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা যোগ দিয়েছে।

আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণাঞ্চল সংগঠক এড. মনজিলা জুমা।

এসময় তিনি বলেন, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত খাগড়াছড়ি ঘটতে আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। যদি আপনার চান তাহলে আমরা সকলে মিলে এই জেলার চাঁদাবাজ এবং মামলা-হামলা থেকে এই জেলার মানুষকে রক্ষা করতে পারবো। এবং বাংলাদেশ দুর্নীতি মুক্ত করতে পারবো।

মূখ্যা সংগঠক সার্জিস আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুলাই বিপ্লবের এক দফার ঘোষক এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, তিন পার্বত্য জেলার সমস্যাগুলো কাচা কাচি। এখানে অনেকগুলো জাতিগোষ্ঠী বসবাস করে এই জাতিগোষ্ঠীগুলোর মধ্যে অনেক ধরনের দ্বন্দ লেগে থাকে আমরা অনেক সময় দেখি। কিন্তু একটি জায়গায় আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এবং শিক্ষা, স্বাস্থ্য খাতে আপনারা প্রত্যেকটা জনগোষ্ঠীর বঞ্চিত যারা পাহাড়ে থাকেন। পাহাড়ে যদি উন্নয়ন ঘটাতে হয় তাহলে ঐক্যে এবং সম্প্রিতির কোনো বিকল্প নেই।

অন্যানদের বক্তব্যে নাছির উদ্দিন পাটিয়ারি বলেন, এই পার্বত্য এলাকার মানুষগুলো চিকিৎসার জন্য অনেক কস্ট করতে হয়। প্রত্তন্ত এলাকাগুলোতে রাস্তাঘাট নাই এজন্য বেশি কস্ট পেতে হয়। মাইলের পর মাইল এই রোগীদের কাঁদে করে নিয়ে আসতে হয়। যারা রোগীর সঙ্গে থাকে তারাও রোগী হয়ে যায়। তাই এই পাহাড়ে যারা বসবাস করে তাদের যোগাযোগ ব্যবস্থা যেনো উন্নতি করা হয়। উন্নয়ন করা হয় এমনই এক বাংলাদেশের সপ্ন দেখি আমরা।

আক্তার হোসেন, জুলাই অভ্যুর্থানে আহত ভাইদের রক্তহানির দিকে তাকিয়ে নিজের বিবেকের কাছে প্রশ্ন রেখে যদি এই সংস্কার প্রকৃয়া বাংলাদেশে গঠন করতে না পারি তাহলে যে জায়গায় মানুষগুলো শহীদ হয়েছিলো এবং আহত হয়েছিলো তারছেয়ে অনেক দাপ বাংলাদেশ পিছিয়ে যাবে। গত ১৫ বছরে আমাদরকে উন্নয়নের নামে কিছু বেলকিবাজি দেখানো হয়েছে। ডিজিটালের কোরমা খাওয়ানো হয়েছিলো। কিন্তু এখন পর্যন্ত খাগড়াছড়ির বাচ্ছারা স্কুলে পড়ালেখা করতে যাচ্ছে তাদের কাছে আমরা ডিজিটালের কিছু দেখিনাই।

পড়ুন: কুড়িগ্রামে জেলা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দেখুন: বাবুরহাটে আগুনে ২০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন