২১/০২/২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ণ
24.9 C
Dhaka
২১/০২/২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পাহাড়ে পূর্ণসায়ত্তশাসনের দাবিতে রাঙামাটিতে ইউপিডিএফের তিন সংগঠনের বিক্ষোভ মিছিল, সমাবেশ

অবিলম্বে পূর্ণসায়ত্তশাসন দাবি মেনে পার্বত্য চট্টগ্রাম সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ গ্রহণের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ আগট) দুপুরে ‘জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তি’ উপলক্ষে রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি বাজারে সমাবেশ করে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম।

সমাবেশে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি তনুময় চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন- হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা, রাঙামাটি জেলা শাখার সভাপতি রিপনা চাকমা, গ্রামের মুরুব্বি পলাশ চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রিয়তন চাকমা প্রমুখ।

বিক্ষোভ সমাবেশের আগে দুপুর ২টার দিকে নির্বাণপুর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি রাঙামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে হয়ে কুতুকছড়ি বাজারে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘শাসন-শোষণ করে ক্ষমতায় টিকে থাকা গেলে ব্রিটিশরা আজীবন ক্ষমতায় থাকতো। হাসিনার ফ্যাসিবাদও শোষণ করে ক্ষমতায় টিকে থাকতে পারেনি। আমরা ভেবেছিলাম জুলাই অভ্যুত্থানের পর আর পাহাড়ে অন্যায়-শোষণ চলবে না। কিন্তু পাহাড়ে শোষণ-নিপীড়ন কমেনি। আজও আমাদের মা-বোনদের ধর্ষিত হতে হচ্ছে। অভিযানের নামে হয়রানি করা হচ্ছে। ভুঁইফোড় সংগঠনের দাবি মেনে ইউপিডিএফকে ঐক্যমত কমিশন থেকেও বাদ দেওয়া হয়েছে। আমরা অবিলম্বে পূর্ণসায়ত্তশাসন দাবি মেনে পার্বত্য চট্টগ্রাম সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছি।’

সমাবেশ থেকে মঙ্গলবার সকালে খাগড়াছড়িতে ইউপিডিএফের তিন সংগঠনের সমাবেশে হামলার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তার দাবি জানান বক্তারা।

দেখুন: ভোলায় গ্যাস সংযোগসহ ৫ দফা দাবি, ইন্ট্রাকোর গাড়ি আটকে দিলো ছাত্র জনতা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন