বিজ্ঞাপন

পিআর পদ্ধতিতে আপনাদের গদিতে বসাতে বিএনপি রক্ত দেয় নাই : ফারুক

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, মাঠে যাদের অস্থিত্ব নাই, ওই সমস্ত কিছু দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। পিআর পদ্ধতিতে আপনাদের গদিতে বসানোর জন্য আমরা রক্ত দিই নাই, আমরা রক্ত দিয়েছি গণতন্ত্রের জন্য, আমরা রক্ত দিয়েছি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শহীদ জিয়ার দল বিএনপিকে সরকার গঠন করানোর জন্য।

তিনি বলেন, আর তাল বাহানা নয়, অনগ্রহ করে একটা নির্বাচনের তারিখ-রোড়ম্যাপ ঘোষণা করুন। বাংলাদেশের মানুষ দরজা খুলে ঘুমাতে চায়, দয়া করে বাংলাদেশের মানুষকে বাঁচান। আমাদের কর্মীদের আবারও যেন রাজপথে নামতে না হয়, সেই ব্যবস্থা করুন।

আজ রোববার বিকালে নোয়াখালীর সেনবাগ উপজেলায় স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদ ও সাবেক যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকারকে গ্রেফতারপূর্বক বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জয়নুল আবদিন ফারুক।

২০১১ সালের ০৬ জুলাই জাতীয় সংসদ ভবন এলাকায় দলীয় কর্মসূচি পালনকালে তৎকালীন বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর শারীরিক নির্যাতন করেন এডিসি হারুন ও বিপ্লব।

জয়নুল আবদিন ফারুক আরো বলেন, আমি হারুন ও বিপ্লবের বিরুদ্ধে মামলা করেছি। আমি সরকার প্রধানের প্রতি এই সমাবেশ থেকে দাবি করবো, তারা কোথায় আছে খুঁজে বের করেন। আওয়ামী লীগের পেতাত্তারাও যদি তাদের লুকিয়ে রাখে, তাদেরকেও গ্রেফতার করুন।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যের জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, সিনিয়র যুগ্ম আহবায়ক এবিএম জাকারিয়া’সহ অনেকেই বক্তব্য রাখেন।
বিক্ষোভ সমাবেশে দুপুর থেকে বৃষ্টি উপেক্ষা করে মিছিল নিয়ে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদা দাবি, হামলা-লুটপাট

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন