বাংলাদেশের মানুষ প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতি বোঝে না এবং এই পদ্ধতিতে নির্বাচন হলে তা বাংলার মানুষ কখনোই মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শনিবার বিকেলে জামালপুর শহরের বেলটিয়া এলাকায় জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
টুকু তার বক্তব্যে বলেন, “এ দেশের মানুষ প্রার্থীকে দেখে চিনে ভোট দেয়। পিআর মানুষ খায়ও না, পড়েও না। তাই দেশের গণতন্ত্র রক্ষায় জনগণের প্রত্যক্ষ ভোটই একমাত্র গ্রহণযোগ্য পথ।”
সম্মেলন ঘিরে সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা মিছিল, ব্যানার ও শ্লোগান নিয়ে সম্মেলনস্থলে সমবেত হন। পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর পরিবেশ।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। তিনি সরকারের সমালোচনা করে বলেন, “নিরপেক্ষ নির্বাচন ছাড়া এ দেশে গণতন্ত্র ফিরে আসবে না।”
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

