২৮/০২/২০২৬, ১২:০১ অপরাহ্ণ
30.6 C
Dhaka
২৮/০২/২০২৬, ১২:০১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ

জুলাই গণহত্যার বিচার, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখা। শুক্রবার বিকালে সংক্ষিপ্ত সমাবেশ শেষে কুষ্টিয়া শহরের পৌরসভা চত্বর থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে ইসলামী আন্দোলন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে।
সমাবেশে জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহমদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ারের পরিচালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলার সহ-সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম মুলতান, সাংগঠনিক সম্পাদক মুফতি মুজাম্মিল হক কাসেমী, মাওলানা রেজাউল করিম, মুফতি আহমাদুল্লাহ হাবিবি প্রমূখ। বক্তারা জুলাই সনদের আইনি ভিত্তি এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রতি জোর দেন।
এছাড়া গণহত্যার বিচার নিশ্চিত এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের বিচার নিশ্চিত সরকারকে কঠোর হুঁশিয়ারি দেন।

বিজ্ঞাপন

পড়ুন: ঠাকুরগাঁওয়ে উন্মুক্ত পরীক্ষায় উন্মুক্ত নকল! প্রশাসন নীরব

দেখুন: পুঁজিবাজারে কোটিপতি বাড়ছে

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন