পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবারের নিলাম থেকে শুরুতে দল পেয়েছিলেন তিন বাংলাদেশি ক্রিকেটার। পরে এ তালিকায় যোগ হয় আরও দুই নাম। এক দলেই ডাক পেয়েছেন জাতীয় দলের তিন সতীর্থ।
প্রথমে নিলাম থেকে নাহিদ রানা, রিশাদ হোসেন এবং লিটন দাস দল পেয়েছিলেন। লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ কয়েক ম্যাচে খেলার সুযোগ পেলেও পেশোয়ারের জার্সিতে নাহিদের মাঠে নামাই হয়নি। অন্যদিকে, করাচি কিংস শিবিরে যোগ দিয়েছিলেন লিটন। তবে অনুশীলনে চোট পাওয়ায় প্রথমবার পিএসএলে খেলতে গিয়েও ভগ্ন হৃদয়ে দেশে ফিরতে হয়েছে।
পিএসএলের মাঝপথে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজও ডাক পেয়েছেন। একটি ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ লাহোর কালান্দার্সেই চুক্তিবদ্ধ হয়েছেন তিন টাইগার ক্রিকেটার। রিশাদ হোসেনের পর মাঝপথে সাকিব আল হাসান ও প্লে-অফের আগে মিরাজকে দলে নেয় তারা।
বৃহস্পতিবার রাতে পিএসএলের এলিমিনেটর ম্যাচ খেলতে নামবে লাহোর কালান্দার্স। এলিমিনেটরের ম্যাচের আগে জানা গেল, আবারও লাহোরে যোগ দিচ্ছেন রিশাদ হোসেন। পিএসএল খেলতে গিয়ে পাকিস্তানে আটকা পড়েছিলেন নাহিদ ও রিশাদ। ভারত-পাকিস্তান সংঘাতের কারণে স্থবির হয়ে পড়েছিল দুই দেশের ক্রীড়াঙ্গন।
পড়ুন: পিএসএল খেলতে চারদিনের ছাড়পত্র পেলেন মিরাজ
দেখুন: রাওয়ালপিন্ডিতে ড্রোন হা’ম’লা, পিএসএল-এর খেলা বন্ধ!
এস


