বিজ্ঞাপন

পিএসসির নতুন ৭ সদস্যকে শপথ পড়ান প্রধান বিচারপতি

সদ্য নিয়োগ পাওয়া পিএসসির সাত সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। রোববার (২ মার্চ) সকাল সাড়ে ১১ টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের এ শপথ অনুষ্ঠিত হয়। এ সময় সদ্য নিয়োগ পাওয়া সদস্যদের পরিবারও উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেন। নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শরীফ হোসেন ও অধ্যাপক আরফিনা ওসমান, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক এ টি এম ফিড উদ্দীন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মুনির হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহনাজ সরকার ও পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা শাব্বির আহমদ চৌধুরী।

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তারা দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর বা তাদের ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সে পর্যন্ত তারা সরকারি কর্ম কমিশনের সদস্য পদে বহাল থাকবেন ।

পিএসসির এই সাত জনের নিয়োগের পর এখন পিএসসির সদস্য সংখ্যা হলেন ১৫ জন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম।

পড়ুনঃ ৬ সদস্যের নিয়োগ বাতিল

দেখুনঃ পিএসসি প্রশ্নফাঁস: সেই আবেদ আলীসহ গ্রেপ্তার ১৭ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন