বিজ্ঞাপন

পিতলগঞ্জ দাখিল মাদরাসায় টাকা আত্মসাৎ ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জ দাখিল মাদরাসার সাবেক সভাপতি ওবায়দুল মজিদ জুয়েল মাস্টারসহ বিদ্যুৎসাহী রায়হান উদ্দিন গং মাদরাসার নামে থাকা মেট্রোরেলের বিল ও অতীত ১০ কোটি টাকার হিসেব বুঝিয়ে না দিয়ে বর্তমান কমিটি ও সুপারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কমিটির সদস্য ও এলাকাবাসী। ১৮ আগষ্ট রবিবার সকালে উপজেলার ডেমরা কালীগঞ্জ সড়কের পিতলগঞ্জে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন এডহক কমিটির সভাপতি মোঃ রনি ভুঁইয়া, ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোকসেদুর রহমান, মাদরাসার সাবেক সভাপতি জায়দুল রহমান ভুঁইয়া, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ সেলিমসহ স্থানীয়রা।

সাবেক সভাপতি জায়দুল রহমান বলেন, আমি ৩৪ বছর সভাপতি ছিলাম। সবশেষে সাবেক কমিটি মেট্রোরেলে বিল নিয়ে, ভুয়া জমি ক্রয়ের নামে কোটি টাকা আত্মসাৎ করেছে। মাদরাসায় কাজ করতে এলে চাঁদাবাজরা বাঁধা দিচ্ছে। আমরা মাদরাসায় সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবী করছি।

মাদরাসার সুপার মোকসেদুর রহমান তার বক্তব্যে বলেন, সাবেক সভাপতি ও অধ্যক্ষ মাদরাসার ১০ কোটি টাকাসহ জমির হিসেবে বুঝিয়ে না দিয়ে সভাপতি এখন উঁধাও। সুপার মারা গেছেন। বর্তমান কমিটি ও সুপার কোনক্রমেই সাবেক হিসেবে বুঝে পাইনি। অথচ একটি পক্ষ অপপ্রচার করে বর্তমান কমিটি ও সুপারকে দোষারোপ করছে। আমরা তীব্র নিন্দা জানাই। এবং পুরনো হিসেবে ও টাকা ফেরত চাই।

এডহক কমিটির সভাপতি মোঃ রনি ভুঁইয়া তার বক্তব্যে বলেন, সাবেক সভাপতি উবায়দুল মজিদ জুয়েল মাস্টার ও বিদ্যুৎসাহী রায়হান উদ্দিন নানাভাবে মাদরাসার ১০ কোটি টাকার হিসেব বুঝিয়ে না দিয়ে আত্মসাৎ করেছে। এখন পর্যন্ত মাদরাসা ফান্ডে জমা দেয়নি। অথচ রায়হান,বাবুল, ফারুক গং অপপ্রচার করে আমাদের পরিবারকে হেয় করছে ও তাদের ভাগিনা সাদিকুর সম্প্রতি মাদরাসায় চাঁদাবাজি করতে শ্রমিকের হাত ভেঙ্গে দিলে সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়।
তিনি আরও বলেন,

আমার দাদা যে জমি দিয়েছে তার বিল মাদরাসায়ই আছে। আর চাচা আব্দুল আউয়ালকে জড়ানো অভিযোগ সাবেক কমিটির জমি নিয়ে হিসেব না দেয়ায় বিষয়টি নিয়ে ভুলবুঝাবুঝি হয়েছে।

মসজিদ কমিটির কোষাধ্যক্ষ সেলিম তার বক্তব্যে বলেন, সাবেক কমিটি হিসেব বুঝিয়ে না দেয়ায় মাদরাসায় বিরোধ তৈরি হচ্ছে। মসজিদের জমি টিকেনা মর্মে যেসব অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়। বরং মসজিদে আমরা নামাজ আদায় করতেছি।

বিজ্ঞাপন

পড়ুন: খালেদা জিয়ার জন্মদিনে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন