পিরোজপুর সদর উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান মনি সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করে গতকাল বুধবার পিরোজপুর সদর থানায় নিয়ে আসা হয়েছে। পিরোজপুর সদর থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
আটক শরিফুজ্জামান মনি সিকদার (৪০) সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে।
পিরোজপুর সদর থানার ওসি মো: রবিউল ইসলাম জানান, শরিফুজ্জামান মনি সিকদারের নামে বিস্ফোরক, মাদক, মারামারি,চাঁদাবাজি সহ ৯টি মামলা রয়েছে । তাকে থানায় জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পেশ করা হবে।
পড়ুন: কালীগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে বারোবাজার বিএনপির বিক্ষোভ মিছিল
দেখুন: ‘ক্ষমতায় গেলে আ.লীগকে শেষ করে দেবে বিএনপি’
ইম/


