১০/০২/২০২৬, ৪:৩০ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১০/০২/২০২৬, ৪:৩০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরের তিনটি সংসদীয় আসনের ১৬ জন প্রার্থীর মধ্যে ১১ জনকে বৈধ ঘোষণা

পিরোজপুরের তিনটি সংসদীয় আসনের বিভিন্ন দল ও স্বতন্ত্র সহ ১৬ জন প্রার্থীর মধ্যে ১১ জনকে এবং পিরোজপুর ৩ আসনের দুজন প্রার্থীকে সঠিক কাগজপত্র প্রদান সাপেক্ষে মনোনয়ন বৈধ ঘোষণার কথা জানিয়েছেন পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ। আজ শনিবার সকাল থেকে তিনটি আসনের জন্য ভিন্ন ভিন্ন সময়ে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভা কক্ষে মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৈধ এবং অবৈধ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান মামুন সহ জেলা প্রশাসকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞাপন

এ সময় পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ও মোস্তাফিজুর রহমান এবং পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তহিদুজ্জামানের প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়। এছাড়াও পিরোজপুর তিন আসনের জামায়াত ও জাতীয় পার্টির প্রার্থীদের সঠিক কাগজপত্র সংযুক্ত সাপেক্ষে মনোনয়ন এর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান জেলা রিটানিং কর্মকর্তা।

পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ বলেন, পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনের ১৬ জন প্রার্থীর মধ্যে ১১ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল মর্মে ঘোষণা করা হয়েছে। পিরোজপুর-৩ আসনের দুজন প্রার্থীর ব্যাপারে কিছু কাগজপত্র প্রদান সাপেক্ষে বৈধ ঘোষণা করা হবে।

পড়ুন- রূপগঞ্জ উপজেলা যুবদলের আয়োজনে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পবিত্র কুরআন খতম, দোয়া মাহফিল

দেখুন- হাসনাত ও বিএনপি প্রার্থীর সমর্থকদের বাকবিতণ্ডা নিয়ে যা বললেন রিটার্নিং কর্মকর্তা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন