১৮/০২/২০২৬, ৩:১২ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৮/০২/২০২৬, ৩:১২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরের কাউখালীতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাউখালী উপজেলায় নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়ন শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার পুরাতন বালুর মাঠ উত্তর বাজারে কাউখালী উপজেলা বিএনপি আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি আহসান কবির, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এইচ. এম. দীন মোহাম্মদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপি’র আহ্বায়ক নজরুল ইসলাম খান, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।

কর্মশালায় উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা সংগঠনের শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে মাঠপর্যায়ে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।

জেলা আহ্বায়ক নজরুল ইসলাম খান তাঁর বক্তব্যে বলেন, “কাউখালী বিএনপি পিরোজপুর জেলায় সাংগঠনিকভাবে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এটি সম্ভব হয়েছে এখানকার নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টা ও ঐকান্তিক উদ্যোগে। উপজেলা বিএনপির প্রতিটি ইউনিট এখন সুশৃঙ্খল ও সক্রিয়, যা ভবিষ্যৎ আন্দোলন ও সংগঠনে বড় ভূমিকা রাখবে।”

বক্তারা আশা প্রকাশ করেন, চলমান সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের মাধ্যমে বিএনপির তৃণমূল সংগঠন আরও সুসংগঠিত, শক্তিশালী ও জনগণের কাছাকাছি হবে।

অনুষ্ঠান শেষে পার্শ্ববর্তী জেলা ঝালকাঠির রাজাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে স্বল্প বরাদ্দের প্রতিবাদ ও লুটপাটকারীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন