১৭/০২/২০২৬, ১৬:০১ অপরাহ্ণ
30 C
Dhaka
১৭/০২/২০২৬, ১৬:০১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরের জিয়ানগরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়ন ও ইন্দুরকানি সদর ইউনিয়নে ঘরে ঘরে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৫ অক্টোবর এই কর্মসূচির অংশ হিসেবে পাড়েরহাট ইউনিয়নের গাজীপুর ও লাহুরী গ্রাম, এবং ইন্দুরকানি সদর উপজেলার ভবানীপুরও পাড়েরহাট ইউনিয়নের গাজীপুর,লাহুরী গ্রামে স্থানীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে তারেক রহমানের ঘোষিত ঐতিহাসিক কর্মসূচির লিফলেট পৌঁছে দেন।

লিফলেট বিতরণে অংশ নেন জিয়ানগর উপজেলা ছাত্রদলের সভাপতি আল-আমিন হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল শিকদার, এবং জিয়ানগর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী মমতাজ বেগম ও রোজিনা বেগম।

এই কর্মসূচি পরিচালিত হয় জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক, দৈনিক কালের কণ্ঠ-এর যুগ্ম সম্পাদক হাফিজ আল আসাদ সাঈদ খানের উদ্যোগে।

কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের মধ্যে দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা জানান, এই উদ্যোগ দেশের পুনর্গঠনের রূপরেখা হিসেবে নতুন আশার আলো জাগিয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : দীর্ঘ ১৬ বছর পর পিরোজপুরের তিন জায়গায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন