আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সপ্তাহ উপলক্ষে পিরোজপুরে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রশমন বিষয়ক এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে পিরোজপুর প্রেসক্লাবে মিলনায়তনে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনটির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, প্রজেক্ট কো-অর্ডিনেটর রিয়াজুল হক রেজা, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি খায়রুন নাহার রুবী, প্রেসক্লাব সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামীম, সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট মাহামুদ হোসেন শুকুর, প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি খালিদ আবুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে অনলাইন ও ডিজিটাল মাধ্যমে নারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সহিংসতা বাড়ছে। এ ধরনের সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, আইনি সহায়তা এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অধিকার, ন্যায় ও ক্ষমতায়নের মাধ্যমে একটি নিরাপদ ডিজিটাল বিশ্ব গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এজন্য নারী ও কিশোরীদের প্রযুক্তি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং সাইবার সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
পড়ুন : পিরোজপুরের নেছারাবাদে গলাকাটা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার


