১৮/০২/২০২৬, ৫:১১ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৮/০২/২০২৬, ৫:১১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ‎

“প্রবীণদের সম্মান সমাজের মর্যাদা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে রিকের ISIGOP প্রকল্পের উদ্যোগে সদর উপজেলা চত্তর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

পরবর্তী সময়ে উপজেলা হলরুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎প্রবীণ শিক্ষক নেতা মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) এস.এম. আল-আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ইকবাল কবির, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোমিনুল হক, উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী কর্মকর্তা মো. মতিউর রহমান প্রমুখ।


‎অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রিকের জোনাল ম্যানেজার আক্তারুজ্জামান, এসি (প্রবীণ কর্মসূচি) ফারুক রহমান, এরিয়া ম্যানেজার সাইফুল ইসলাম, নারীনেত্রী মিনারা বেগম, সাংবাদিক খেলাফত হোসেন ও হাসান মামুন।

‎সুচনা বক্তব্য ও পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন পিরোজপুর প্রকল্প সমন্বয়কারী মইনুল আহসান মুন্না।

‎আলোচনা শেষে প্রবীণ নারী-পুরুষদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন কৃতি শিল্পী আব্দুল আলীম খান।

‎পড়ুন : রাজবাড়ীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন