১১/০২/২০২৬, ১৮:৩৯ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৮:৩৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে কঠোর নিরাপত্তায় চলছে শেষ মুহুর্তে নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর কার্যক্রম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পিরোজপুরের তিনটি সংসদীয় আসনে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। ভোটাররা যাতে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ জানিয়েছেন, জেলার ৪১৮টি ভোটকেন্দ্রে ৮ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। নির্বাচনী দায়িত্ব পালনে থাকছেন ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিজ্ঞাপন

৪১৮টি কেন্দ্রের মধ্যে ১৪০টিকে অধিক গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে থাকবে বাড়তি নজরদারি। প্রতিটি ভোট কেন্দ্রেই স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (সহকারী রিটার্নিং কর্মকর্তা) ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, সিসিটিভির পাশাপাশি পুলিশ সদস্যদের ব্যবহারের জন্য দেওয়া হয়েছে ১৩৪টি অনলাইন বডি ক্যামেরা এবং ১৩২টি অফলাইন বডি ক্যামেরা। এর মাধ্যমে মাঠ পর্যায়ের পরিস্থিতি তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আজ বুধবার বেলা ১২ টা থেকে শেষ মুহূর্তে নির্বাচন অফিসারের কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জামাদি হস্তান্তর কার্যক্রমের কাজ চলছে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্ট সকল কর্মকর্তারা।

পিরোজপুরের তিনটি সংসদীয় আসনে মোট ভোটার রয়েছে ১০ লক্ষ ৪২ হাজার ৮২৭ জন। আগামীকালকে এ ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে ভোট প্রয়োগ করবেন।

পড়ুন- ধামরাইয়ে কড়া নিরাপত্তায় ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে ভোট গ্রহণের সরঞ্জামাদি

দেখুন- ধামরাইয়ে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন