১৮/০২/২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৮/০২/২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে জাতীয়তাবাদী পৌর মৎস্যজীবী দলের ঈদ পুনর্মিলনী

পিরোজপুরে জাতীয়তাবাদী পৌর মৎস্যজীবী দলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ জুন) বেলা ১২টায় পিরোজপুর ডিসি পার্কে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

এ ঈদ পুনর্মিলনীতে দেশমাতা বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি তারিকুল ইসলাম নজিবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী পিরোজপুর জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক নাসির সরদার। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পৌর মৎস্যজীবী দলের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ শাহিন শেখ, সদস্য, পৌর মৎস্যজীবী দল পিরোজপুর। আরো উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা ও মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন