১৮/০২/২০২৬, ৫:১২ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৮/০২/২০২৬, ৫:১২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে ডায়গনিস্টক সেন্টারে অভিযান,৭টি ডায়গনস্টিক সেন্টার সিলগালা

পিরোজপুরের মঠবাড়িয়ায় চিকিৎসা সেবায় অনিয়ম,মেয়াদউত্তীণ ঔষধ, ত্রুটিপূর্ণ কাজপত্রসহ চিকিৎসা সেবায় নানা অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালত কেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৬১ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছে। এসময় সাতটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেয় ভ্রাম্যমান আদালত।

রবিবার দুপুরে মঠবাড়িয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রাইসুল ইসলাম এর নেতৃত্বে পৌর শহরের সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম প্রিন্স উপস্থিত ছিলেন।

এসময় চিকিৎসা সেবায় অনিয়ম,মেয়াদউত্তীণ ঔষধ, ত্রুটিপূর্ণ কাজপত্রসহ চিকিৎসা সেবায় নানা অনিয়মের অভিযোগে পপুলার জেনারেল হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টারের মালিককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ ও সৌদিপ্রবাসী হাসপাতালকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেয় ভ্রাম্যমান আদালত।

এছাড়া স্কয়ার ডায়াগনিস্টক সেন্টার,মাডায়া ডাগনস্টিক সেন্টার,হেলথ কেয়ার ডায়াগনিস্টক সেন্টার,সিয়াম ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার এর মালিককে মোট এগার হাজার টাকা করে অর্থদণ্ড দেয় আদালত। 

এছাড়া মডার্ণ ডায়াগনষ্টিক সেন্টার ,নূর ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস ,এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার ,সৌদি প্রবাসী ডায়াগনস্টিক সেন্টার, নিউ যমুনা ডায়াগনস্টিক সেন্টার ,আইকন মেডিকেল সেন্টার ,সিটি ডায়াগনস্টিক সেন্টার এর কর্তৃপক্ষ ভ্রাম্যন আদালতের অভিযান টের পেয়ে পালিয়ে গেলে ওই সাতটি প্রতিষ্ঠান সিলগালা করে দেয় আদালত।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রাইসুল ইসলাম বলেন, ডায়গনস্টিক সমিতিকে পূর্বে অবহিত করে মোবাইল কোর্টের পরিচালনা করা হয়েছে। খবর পেয়ে বেশ কিছু ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে গা ঢাকা দেয়। এসব প্রতিষ্ঠান সিলগালা করে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। স্বাস্থ্য সেবায় অনিয়ম বন্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ অভিযান অব্যহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : তারেক রহমানের ঐতিহাসিক সাক্ষাৎকার প্রদর্শন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন