১৪/০২/২০২৬, ২:৩৮ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১৪/০২/২০২৬, ২:৩৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

পিরোজপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মাদ মনজুর আহম্মেদ সিদ্দিকি–এর সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল ইসলাম–এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ শহিউদ্দিন শেখ–এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে অভিযান পরিচালনা করে।

অভিযানটি পিরোজপুর সদর থানাধীন পিরোজপুর পৌরসভার ওয়েলকাম বাস কাউন্টার–এর সামনে সড়কে পরিচালিত হয়। এ সময় ৬ কেজি গাঁজাসহ মোঃ শরীফ মোল্লা (২৬) নামের এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী মোঃ শরীফ মোল্লা বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার পুলের হাট এলাকার বাসিন্দা। তিনি মৃত আলতাফ মোল্লার পুত্র এবং মাহারুন নেছার সন্তান। জব্দকৃত গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মাদ মনজুর আহ্মেদ সিদ্দিকি বলেন, “মাদকের বিরুদ্ধে পিরোজপুর জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ীরা যেই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। সমাজকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।”

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে মাদক কারবারের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে তিনটি সংসদীয় আসনে ১৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন